বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুমি কীভাবে মূল্যায়ন করবে?
উত্তর: বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ সমস্ত পদক্ষেপ মূল্যায়ন করা হলো- ১. শিক্ষা বিস্তার: মানবসম্পদ উন্নয়নের শক্তিশালী হাতিয়ার শিক্ষা।শিক্ষা বিস্তারে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। গণশিক্ষা কার্যক্রমের মাধ্যমে সাক্ষরতা দান কর্মসূচি গ্রহণ। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। কারিগরি শিক্ষা প্রসারে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হয়েছে। নারীশিক্ষা প্রসারে বেতন মওকুফ, ছাত্রী উপবৃত্তি, শিক্ষক নিয়োগে মহিলা কোটা সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিনামূল্যে মাধ্যমিক স্তর পর্যন্ত বই বিতরণ, প্রাথমিক স্তরে খাদ্য কর্মসূচি, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, পরীক্ষাপদ্ধতির সংস্কার, শিক্ষাব্যবস্থা আধুনিকীকরণ ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২. প্রশিক্ষণের সুযোগ-সুবিধা সৃষ্টি: প্রশিক্ষণ মানুষের কর্মদক্ষতা বাড়ায়। কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে প্রশিক্ষণ সহায়ক ভূমিকা রাখে। বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। যেমন- মৌমাছি চাষ, হিসাবরক্ষণ ব্যবস্থা, হাঁস-মুরগির খামার গঠন, নেতৃত্ব অর্জন ইত্যাদি। তাছাড়া যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারি পর্যায়ে কর্মকর্তাদের বিভিন্ন সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ৩. স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম বাস্তবায়নে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র স্থাপন, ওয়ার্ড কমিউনিটি সেন্টার স্থাপন। নবজাতক ও সন্তান জন্মদানকারী মায়েদের নানা সেবা প্রদান। জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন উপাদান বিনামূল্যে সরবরাহ, স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়ন। ৪. নারী ও শিশু উন্নয়ন কর্মসূচি: সরকার দেশে খাদ্য নিরাপত্তা কর্মসূচি, প্রশিক্ষণ কর্মসূচি, কর্মজীবী মহিলাদের শিশুদের দিবাযত্ন কর্মসূচি, মহিলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, শিশু ও নারী পাচার রোধ, জাতীয় শিশুনীতি প্রণয়ন ও বাস্তবায়ন প্রভৃতি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। ৫. সমাজকল্যাণমূলক কর্মসূচি: সরকার প্রতিবন্ধীদের শিক্ষা ও প্রশিক্ষণসহ পুনর্বাসন, বিধবা, দুস্থ মহিলাদের ভাতা প্রদান, এসিডদগ্ধ নারীদের আইনগত সহায়তা ও পুনর্বাসন, বস্তি উন্নয়ন কর্মসূচি, মাতৃমঙ্গল প্রতিষ্ঠা ইত্যাদি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুমি কীভাবে ম…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর