উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে 'A [গণিত] দেশের অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে কী প্রভাব পড়বে বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে 'A [গণিত] দেশের অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি।ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে জনাধিক্য সমস্যাটিকে প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। একটি দেশের আয়তন ও প্রাপ্ত সম্পদের সাথে জনসংখ্যা সামঞ্জস্যতা বিচার করাই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূলকথা। কেননা জনসংখ্যা সমস্যা একটি দেশের অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলে। উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা বৃদ্ধির হার জ্যামিতিক এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিও হার গাণিতিক। দেখা যাচ্ছে যে, ২৫ বছরে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হলেও খাদ্য উৎপাদন সে হারে বাড়েনি। এতে করে 'A [গণিত] দেশটির অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে জনসংখ্যা সমস্যার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী জনাধিক্য সমস্যার দরুন জনগণের মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান কমে যাবে। কৃষি জমিও ক্রমশ খণ্ডিত ও বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা উৎপাদন ব্যাহত করবে। জনসংখ্যা বৃদ্ধির তুলনায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় বেকারত্ব বাড়বে। অধিক জনসংখ্যার পুষ্টি চাহিদা পূরণ করাও সম্ভব হবে না। সর্বোপরি, জনাধিক্যের কারণে যেকোনো দেশ প্রাকৃতিক দুর্যোগেও আক্রান্ত হতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে 'A দেশের অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর