জনাব ডব্লিউ মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেন?
উত্তর: উদ্দীপকে জনাব ডব্লিউ বলেন বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ ইসেবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে এবং উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে। তিনি মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব নিম্নোক্তভাবে ব্যাখ্যা করেন। ১. দক্ষ জনশক্তি গঠন দক্ষ জনশক্তি মানে দক্ষ শ্রমশক্তি। শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশের জনগণকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা আবশ্যক। ২. নিয়োগ বৃদ্ধি: বাংলাদেশে বেকার সমস্যা উদ্বেগজনক। কাজেই বেকার সমস্যা লাঘবের জন্য মানবসম্পদ উন্নয়ন প্রয়োজন। ৩. উৎপাদন বৃদ্ধি: বাংলাদেশের সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে প্রয়োজন দক্ষ জনশক্তি। মানবসম্পদ উন্নয়নে দক্ষ জনশক্তি সৃষ্টি হবে, দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। ৪. জীবনযাত্রার মান বৃদ্ধি মানবসম্পদ উন্নয়নে মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান বাড়ে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য মানবসম্পদ উন্নয়ন প্রয়োজন। ৫. মানবসম্পদ রপ্তানি দক্ষ জনশক্তির চাহিদা বিশ্বব্যাপী। মানবসম্পদের উন্নয়ন ঘটলে বাংলাদেশের দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। এতে দেশের বেকারত্ব হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে। উদ্দীপকে জনাব ডব্লিউ বলেন, বাংলাদেশের জনসংখ্যাকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে তারা সম্পদে পরিণত হবে এবং উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে। অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি দক্ষ জনসম্পদ। মানবসম্পদ উন্নয়নই পারে একটি দেশের দক্ষ জনশক্তি নিশ্চিত করতে। দক্ষ জনশক্তি উৎপাদনশীলতা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। মানবসম্পদ উন্নত হলে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার হয়, মাথাপিছু আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে, আয় বৈষম্য হ্রাস পায়। ফলে বাংলাদেশে এর গুরুত্ব অপরিসীম।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জনাব ডব্লিউ মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব কীভাবে ব্যাখ্যা করেন?
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর