উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়ন সূচকগুলোর প্রকৃতি নির্ণয় কর।
উত্তর: মানবসম্পদ উন্নয়ন সূচক হলো যেসব উপাদানের মাধ্যমে একটি দেশের জনগণের শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা ও জীবনমানের উন্নয়ন ঘটে। উদ্দীপকে বর্ণিত উন্নয়নমূলক কার্যক্রমগুলোর ভিত্তিতে এ সূচকগুলোর প্রকৃতি নিম্নরূপ- ১. শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সূচক: প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা → সাক্ষরতার হার বৃদ্ধি পেয়ে জনগণের দক্ষতা উন্নত হয়। মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করা → নারী শিক্ষার প্রসার ঘটে এবং নারী শ্রমশক্তি বৃদ্ধি পায়। কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন → প্রযুক্তিগত জ্ঞান ও কর্মসংস্থানের দক্ষতা বাড়ায়, যা কর্মসংস্থান সৃষ্টি করে। ২. অবকাঠামো উন্নয়ন সূচক: গ্রামে বিদ্যুৎ পৌছানো → কৃষি, শিল, ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কার্যক্রমের প্রসার ঘটায়। পাকা রাস্তা ও সেতু নির্মাণ → যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, যা ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটায় এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ৩ . দারিদ্র্য হ্রাস ও জীবনমান উন্নয়ন সূচক : দারিদ্র্য হ্রাস → মৌলিক চাহিদা পূণের মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। সুতরাং, উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়ন সূচকগুলোর প্রকৃতি মূলত শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের সাথে সম্পর্কিত। এই সূচকগুলো দেশের মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করে, যা জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়ন সূচকগুলোর প্রকৃতি নির্ণয় কর।
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর