উদ্দীপকে উল্লিখিত সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে যেকোনো দুটি পদক্ষেপ কীভাবে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে? যথাযথ যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরকারি পদক্ষেপগুলোর মধ্যে কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা আত্মকর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে এই দুটি পদক্ষেপের ভূমিকা বিশ্লেষণ করা হলো- ১. কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন: কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনগণ বিভিন্ন দক্ষতা অর্জন করতে পারে, যেমন-ইলেকট্রিক্যাল ওয়ার্ক, অটোমোবাইল রিপেয়ারিং, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি। এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার পাশাপাশি নিজেরা ছোট ব্যবসা বা ওয়ার্কশপ খুলতে পারে, যা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। .২. গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা: এছাড়া বিদ্যুতায়নের ফলে ছোট ও মাঝারি শিল্প, কৃষি উৎপাদন, আইটি সেক্টর ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগ বাড়ে, যা প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থান তৈরি করে। এছাড়া বিদ্যুৎ সংযোগের মাধ্যমে কুটিরশিল্প, হস্তশিল্প, এবং ক্ষুদ্র ব্যবসা প্রসার লাভ করে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান বাড়াতে সহায়ক হয়। এছাড়া কৃষিখাতে উন্নত সেচ ব্যবস্থা, কৃষি যন্ত্রপাতি চালনার সুযোগ বৃদ্ধি পায়, যা কৃষকদের আয়ের সুযোগ বাড়ায় এবং তাদেরকে কৃষিনির্ভর ব্যবসার দিকে উৎসাহিত করে। সুতরাং, কারিগরি প্রশিক্ষণ ও বিদ্যুতায়ন আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান মাধ্যম। এই পদক্ষেপগুলোর মাধ্যমে জনগণ নতুন দক্ষতা অর্জন করতে পারে, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে, যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারের গৃহীত পদক্ষেপের মধ্যে যেকোনো দুটি পদক্ষেপ…
উদ্দীপক
খুলনা পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর