উদ্দীপকের উল্লিখিত প্রথম তত্ত্বের মূল বক্তব্য লেখ।
উত্তর: উদ্দীপকের সংশ্লিন্ট জনসংখ্যা তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। প্রখ্যাত ইংরেজ ধর্মযাজক টমাস টমাস রবার্ট ম্যালথাস ১৭৯৮ সালে তার বিখ্যাত গ্রন্থ 'Essay on the Principle of Popultion [গণিত] গ্রন্থে জনসংখ্যা সম্পর্কে যে মৌলিক তত্ত্ব প্রদান করেন তাই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তার বক্তব্য অনুসারে প্রত্যেক দেশেই প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। স্বাভাবিক কারণে জনসংখ্যা খুব দ্রুত হারে বাড়ে। কিন্তু কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর বলে খাদ্য উৎপাদন কম হারে বাড়ে ম্যালথাসের মতে, জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে অর্থাৎ ১, ২, ৪, ৮, ১৬... ইত্যাদি হারে। কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে অর্থাৎ, ১, ২, ৩, ৪, ৫, ৬ ইত্যাদি হারে। তার মতে, যত দিন দেশে খাদ্য উৎপাদন বাড়ানো যায় ততদিন পর্যন্ত জৈবিক কারণে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকে। তারপর গিয়ে জনাধিক্য সমস্যা দেখা দেয়। জনাধিক্য সমস্যা থেকে পরিত্রাণের জন্য প্রাকৃতিক নিরোধ কার্যকর হয় অথবা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। এটিই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূলকথা। উদ্দীপকে ছকটিতে দেখা যায়, জনসংখ্যা বাড়ছে ১,২,৪,৮.১৬ ক্রমানুসারে ও খাদ্য উৎপাদন বাড়ছে ১,২,৩,৪ ক্রমানুসারে। অর্থাৎ জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ছে গাণিতিক হারে। এর ফলে জনাধিক্য সমস্যা দেখা দিচ্ছে, আর এই জনাধিক্য সমস্যা দূর করার জন্য প্রাকৃতিক নিরোধ ও প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে, যা মূলত ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে। অতএব বলা যায়, উদ্দীপকের সংশ্লিষ্ট জনসংখ্যা তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের উল্লিখিত প্রথম তত্ত্বের মূল বক্তব্য লেখ।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর