উল্লিখিত নির্ধারকসমূহ কীভাবে দেশটির উচ্চ জনসংখ্যার জন্য দায়ী? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নির্ধারকসমূহ নানাভাবে দেশটির উচ্চ জনসংখ্যার জন্য দায়ী। ১. ভৌগোলিক অবস্থান: ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে জীবনযাপনের অনুকূল বা প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়। যেসক অঞ্চলে জীবনযাপনের অনুকূল পরিবেশ বিদ্যমান, সেসব অঞ্চলে কৃষি, শিল্প, পশুপালন, ব্যবসায় বাণিজ্য তুলনামূলকভাবে বেশি। ফলে জনসংখ্যার ঘনত্বও অধিক। ২. জলবায়ু: জনসংখ্যার ঘনত্বের ওপর আবহাওয়া ও জলবায় প্রভাব বিস্তার করে। যেসব দেশের আবহাওয়া ও জলবায়ু খাদ্য-বস্ত্র, বাসস্থান ইত্যাদির জন্য অনুকূল, সেখানে জনসংখ্যার অধিক ঘনত্ব লক্ষ করা যায়। ৩. প্রাকৃতিক সম্পদ: জনসংখ্যার ঘনত্বের ওপর প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও স্বল্পতা প্রভাব বিস্তার করে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য জনঘনত্ব বৃদ্ধি করে আর স্বল্পতা ঘনত্ব হ্রাস করে।৪. ভূপ্রকৃতি: জনসংখ্যার ঘনত্ব ভূপ্রকৃতির গঠনের ওপর বিশেষভাবে নির্ভরশীল। সমতল ভূমি, উর্বর মাটি, জীবন-জীবিকার অনুকূল পরিবেশে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। ৫. রাজনৈতিক অবস্থা: অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে কোনো সভ্য মানুষ বসবাস করতে চায় না। তাই অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা মানুষকে স্থিতিশীল রাজনৈতিক অবস্থার দেশে স্থানান্তরে ভূমিকা রাখে। ফলে সেখানে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। ৬. জীবনযাত্রার মান: সাধারণত উচ্চ জীবনযাত্রার মান মানুষকে স্থানান্তরিত করে। ফলে যেসব অঞ্চলে জীবনযাত্রার মান উন্নত সেখানে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পায়। ৭. কৃষিকাজের সুবিধা: বিশ্বের যেসব অঞ্চলে কৃষিকাজের সুবিধা রয়েছে সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। ৮. সামাজিক নিরাপত্তা: কোনো অঞ্চলের জনসংখ্যা কতটা ঘনত্ব হবে, তা অনেকাংশে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভর করে। বিশ্বের যেসব অঞ্চলে সামাজিক নিরাপত্তা পরিস্থিতি ভালো সেখানে অভিবাসনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পায় ও ঘনত্ব বাড়ে। এ কারণে গ্রাম থেকে শহর, শহর থেকে নগর, এক দেশ থেকে অন্য দেশে মানুষ স্থানান্তরিত হয়ে থাকে। উপরের নির্দেশসমূহ ছাড়াও আরও বিভিন্ন নির্ধারকের কারণে দেশের জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত নির্ধারকসমূহ কীভাবে দেশটির উচ্চ জনসংখ্যার জন্য দায়ী? উদ্দী…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর