প্রদত্ত ছকের '?' চিহ্নিত স্থানে কোন বিষয়টি নির্দেশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রদত্ত উদ্দীপকের '?' চিহ্নিত স্থানে মানবসম্পদ উন্নয়নের উপায়ের বিষয়টি নির্দেশিত হয়েছে। মানবসম্পদ বলতে কোনো দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা, চিকিৎসাসেবা ও শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হওয়াকে বোঝায়। উদ্দীপকে বিষয়সমূহ নিচে আলোচনা করা হলো- শিক্ষার প্রসার: মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে জাতিকে অবশ্যই শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। কেননা শিক্ষা ছাড়া জাতি অন্ধকার গহ্বরে ধাবিত হয়। তাই শিক্ষার আলোই একটি জাতিকে সঠিক পথপ্রদর্শন করতে পারে। বেকার সমস্যা: মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক বেকার সমস্যার সমাধান সম্ভব। কেননা উপযুক্ত কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে। ফলে দেশের বেকার সমস্যা সমাধান হবে। পরিবেশ উন্নয়ন : শিক্ষার সুষ্ঠু পরিবেশ, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন ইত্যাদি দ্বারা পরিবেশ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেও মানবসম্পদ উন্নয়ন সম্ভব। জনসংখ্যা বৃদ্ধি রোধ: দেশের মানুষকে সঠিক শিক্ষা প্রদানের মাধ্যমে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
প্রদত্ত ছকের '?' চিহ্নিত স্থানে কোন বিষয়টি নির্দেশিত হয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর