শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়ক - ব্যাখ্যা কর।
উত্তর: শিক্ষা ও প্রশিক্ষণ হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদের পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনশীল ক্ষমতা অর্জন করে। অন্যদিকে কোনো একটি কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তা বার বার করাই হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ মানুষের শ্রমের গুণগতমান বাড়িয়ে উৎপাদনশীল করে। প্রশিক্ষণ যত উন্নত পদ্ধতিতে দেওয়া হয় মানুষ ততই তার কাজে দক্ষ হয়ে ওঠে। এভাবে শিক্ষা ও প্রশিক্ষণ মানব সম্পদ উন্নয়নের সহায়তা করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়ক - ব্যাখ্যা কর।
উত্তর