উদ্দীপকের ছকে জনসংখ্যা বৃদ্ধির হার ও খাদ্য উৎপাদনের হারের পরিমাণ দেওয়া আছে। ভালোভাবে দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই যে, ছকটিতে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের প্রতিফলন ঘটেছে।
ম্যালথাসের তত্ত্বের মূলকথা হলো জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায় খাদ্য উৎপাদন তার থেকে কম হারে বৃদ্ধি পায়। অর্থাৎ, ম্যালথাসের তত্ত্বের মূলভিত্তি ছিল জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবনধারণের উপকরণ সমূহ তথা খাদ্য দ্রব্য বৃদ্ধি পায় গানিতিক হারে। সুতরাং জনসংখ্যা যখন বৃদ্ধি পেয়ে ১, ২, ৪, ৮, ১৬ ldots হয় তখন খাদ্যদ্রব্য গানিতিক হারে বৃদ্ধি পেয়ে ১, ২, ৩, ৪, ৫ হয়। ম্যালথাস মনে করে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়ে প্রতি ২৫ বছর অন্তর দ্বিগুণ হয়।
উদ্দীপকে উল্লেখিত ছকে, জনসংখ্যা প্রতি ২৫ বছর পরপর দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ১, ২, ৪, ৮, ১ ldots হারে বৃদ্ধি পেয়েছে। এটি জ্যামিতিক হারকে নির্দেশ করে। ছকে আবার দেখতে পাই, খাদ্য উৎপাদন ১, ২, ৩, ৪, ৫ ldots হারে বৃদ্ধি পেয়েছে। এটি গানিতিক হারকে জনসংখ্যা নির্দেশ করে। সুতরাং বলতে পারি, জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধির ফলে উৎপাদনকে ছাড়িয়ে যায়। ফলে অতিরিক্ত জনসংখ্যা সমস্যা দেখা দেয়। সেকারণে উপরোক্ত ছকটিকে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব বলা হয়।