“অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি বাংলাদেশের মুদ্রাস্ফীতি ঘটায়”- ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম একটি কারণ হলো অনুৎপাদনশীল খাতে সরকারি ব্যয় বৃদ্ধি। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন আর্থ-সামাজিক অবকাঠামো নির্মাণের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। এসব ব্যয় উৎপাদনশীল ও অনুৎপাদনশীল খাতে ব্যয় করে থাকে। কিন্তু বিগত কয়েক বছরে অনুৎপাদনশীল খাতের ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। এতে উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় দ্রব্যসামগ্রীর মূল্য দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। অর্থাৎ অনুৎপাদনশীল খাতের ব্যয় বৃদ্ধির ফলে বাংলাদেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি বাংলাদেশের মুদ্রাস্ফীতি ঘটায়”- ব্যাখ্যা করো।
উত্তর