উদ্দীপকে প্রথমে জনসংখ্যার থমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব উল্লেখ করা হয়েছে।
ম্যালথাসের তত্ত্বের মূলভিত্তি ছিল জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এক্ষেত্রে জ্যামিতিক হার হলো ১, ২, ৪, ৮, ১৬, ৩২, . . . ইত্যাদি হারে বৃদ্ধি পাওয়া। অন্যদিকে গাণিতিক হার হলো ১, ২, ৩, ৪, ৫ ldots. ইত্যাদি হারে বৃদ্ধি পাওয়া।
উদ্দীপকে জনাব মাহবুব স্যার শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, জনসংখ্যা সম্পর্কে অনেক তত্ত্ব প্রচলিত রয়েছে। তারমধ্যে একটা তত্ত্বে বলা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পায় ১, ২, ৪, ৮, ১৬ ldots হারে। অর্থাৎ জনসংখ্যা জ্যামিতিক হার। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় ১, ২, ৩, ৪, ৫ ldots হারে । অর্থাৎ খাদ্য উৎপাদন গাণিতিক হারে বাড়ে। খাদ্য উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধির হার ম্যালথাসের জনসংখ্যার তত্ত্বের সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের প্রথমে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব উল্লেখ করা হয়েছে।