উদ্দীপক অনুসারে A বিন্দুতে নিম্ন জনসংখ্যা স্তর এবং B বিন্দুতে অধিক জনসংখ্যার স্তর নির্দেশিত।
কাম্য জনসংখ্যা স্তরে দেশের বিদ্যমান সম্পদের পূর্ণ ব্যবহার দ্বারা উৎপাদন ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। যদি কোনো দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম হয়, তবে তাকে নিম্ন জনসংখ্যার দেশ বলে । আবার প্রকৃত জনসংখ্যার তুলনায় সম্পদ কম হলে মাথাপিছু আয় কমে যায় । এ পর্যায়ের জনসংখ্যাকে অধিক জনসংখ্যা বলে।
উদ্দীপকের চিত্রে OM, জনসংখ্যা স্তরে মাথাপিছু আয় সর্বোচ্চ MT বা OY,পরিমাণ। জনসংখ্যা যদি OM স্তর থেকে কম হয়; OM, পরিমাণ হয় তাহলে মাথাপিছু আয় হয় MA বা OY, পরিমাণ। এটি নিম্ন জনসংখ্যা স্তর নির্দেশ করে। আবার, জনসংখ্যা OM থেকে বেশি হয়ে OM, হলে মাথাপিছু আয় হয় MH বা OY, পরিমাণ। এক্ষেত্রে দেখা যায়, জনসংখ্যা বৃদ্ধিতে মাথাপিছু আয় হ্রাস পেয়েছে। অর্থাৎ H বিন্দুতে OM,পরিমাণ জনসংখ্যা এবং মাথাপিছু আয় OY, পরিমাণ; যা অধিক জনসংখ্যার স্তর নির্দেশ করে।