“শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে”— ব্যাখ্যা করো।
উত্তর: শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কোনো ব্যক্তি বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত হয়। শিক্ষা হচ্ছে মানবসম্পদ উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষার প্রসার ঘটলে মানুষ নিজেকে সম্পদে পরিণত করার বিভিন্ন কৌশল ও সৃজনী ক্ষমতা অর্জন করে। অন্যদিকে কোনো একটি কাজ সুষ্ঠু ও নির্ভুলভাবে করার জন্য বিজ্ঞানসম্মত উপায়ে তা বার বার করাই হলো প্রশিক্ষণ । প্রশিক্ষণ মানুষের শ্রমের গুণগত মান বাড়িয়ে উৎপাদনশীল করে। প্রশিক্ষণ যত উন্নত পদ্ধতিতে প্রদান করা হয় মানুষ ততই তার কাজে দক্ষ হয়ে ওঠে। এভাবেই শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“শিক্ষা ও প্রশিক্ষণ মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে”— ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর