উদ্দীপকে বর্ণিত জনসংখ্যার সমস্যা সমাধানে জনসংখ্যার নিয়ন্ত্রণ ও মানবসম্পদ উন্নয়ন করতে হবে।
অতিরিক্ত জনসংখ্যা একটি দেশে বহুমুখী সমস্যার সৃষ্টি করে। যেমন- খাদ্য সমস্যা, বস্ত্র সমস্যা, বাসস্থানের সমস্যা, বেকার সমস্যা প্রভৃতি । এর ফলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয় এবং জীবনযাত্রার মান নিম্ন হয় । এ সমস্যা থেকে উত্তরণে জনসংখ্যার বৃদ্ধি রোধ করার বিকল্প নেই । উদ্দীপকে কোনো এক বছরে ২০ লক্ষ শিশু জন্মগ্রহণ করে এবং ১০ লক্ষ লোক মৃত্যুবরণ করে। দেশের জনসংখ্যা ১০ কোটি। অর্থাৎ দেশটিতে জন্ম হারের তুলনায় মৃত্যু হার কম। তাই দেশটিতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাই দেশটিতে বেকারত্ব, খাদ্য সমস্যা, বাসস্থানের সমস্যা, চিকিৎসার সমস্যা ইত্যাদি সৃষ্টি হয়েছে। উক্ত সমস্যাগুলো মানবসম্পদ উন্নয়ন ও জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাধান করা যায়।
দেশে অতিরিক্ত জনসংখ্যা হলে যেমন সমস্যার সৃষ্টি হয় তেমনি এ জনসংখ্যাকে উৎপাদন কাজে ব্যবহার করলে উৎপাদন বাড়ানো সম্ভব । ফলে খাদ্য সমস্যা, বস্ত্র সমস্যা ইত্যাদি দূর হয়। এজন্য জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা প্রয়োজন। এজন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ বা হ্রাস করতে হবে। এ লক্ষ্যে নারী শিক্ষার হার বৃদ্ধি। পরিবার পরিকল্পনা ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফলে জনসংখ্যা নিয়ন্ত্রিত বা হ্ৰাস পাবে।ফলে জনসংখ্যা সমস্যা অনেকাংশে দূর হবে।