উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ জনসংখ্যা তত্ত্বটি হল বহুল প্রচলিত ম্যালথাস তত্ত্ব।
ম্যালথাস তত্ত্ব অনুসারে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে যেমন (১, ২, ৪, ৮) এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে (১, ২, ৩, ৪)। এই তত্ত্বের অনুমিত কিছু শর্ত রয়েছে তাহলো-
১. খাদ্য যোগান সীমিত।
২. মানুষের প্রজনন গতি নিয়ন্ত্রণ যোগ্য নিয়ন্ত্রণ যোগ্য নয়।
৩. কৃষি উৎপাদন প্রযুক্তি স্থির।
৪. কৃষিতে ক্রমহ্রাসমান বিধি কার্যকর।
ম্যালথাসের এই তত্ত্ব ২৫ বছর কে একক ধরে করা। এই তত্ত্ব মতে প্রথমে কাম্য জনসংখ্যা বজায় থাকলেও পরবর্তীতে জনসংখ্যা বৃদ্ধির খাদ্য উৎপাদনের হারকে ছাড়িয়ে যায়। যা দেশে খাদ্য ঘাটতি সৃষ্টি করে। এ অবস্থায় প্রাকৃতিক নিরোধ অর্থাৎ যুদ্ধ মহামারী দুর্ভিক্ষ ইত্যাদি মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু জনসংখ্যা বৃদ্ধি জ্যামিতিক হারে হওয়ায় এ অবস্থা বেশিদিন বজায় থাকে না।
উদ্দীপকের তথ্য আলোচনা করে আমরা উপরিক্ত আলোচনা পেয়ে থাকি। তাই বলা যায় উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ জনসংখ্যা তত্ত্বটি হল ম্যালথাসের তত্ত্ব।