উদ্দীপকের চিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব মতে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে এবং খাদ্য বৃদ্ধি পায় গাণিতিক হারে। গাণিতিক হার হলো- ১, ২, ৩, ৪, ৫, ৬ আর জ্যামিতিক হার ১, ২, ৪, ৮, ১৬ ফলে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের ভারসাম্য বিনষ্ট হয়।
উদ্দীপকের চিত্রে ২৫ বছর থেকে ৫০ বছরে দেখা যায় খাদ্য উৎপাদন হয়েছে এ একক। এ সময় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪ একক। অনুরূপভাবে ৭৫ ও ১০০ বছরে খাদ্য উৎপাদন বেড়ে হয়েছে যথাক্রমে ৪ ও ৫ একক। এ সময়ে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮ ও ১৬ একক। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে জ্যামিতিক হারে ও খাদ্য বৃদ্ধি পেয়েছে গাণিতিক হারে। ফলে জনসংখ্যা ও খাদ্যের মধ্যে ভারসাম্যহীনতা দেখা গিয়েছে। অর্থাৎ এটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে।