উদ্দীপকের চিত্রটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ অষ্টাদশ শতকের শেষ ভাগে ১৭৯৮ সালে ইংল্যান্ডের প্রখ্যাত অর্থনীতিবিদ টমাস ম্যালথাস তার Essay on the principle of population নামক গ্রন্থে জনসংখ্যা সম্বন্ধে যে তত্ত্ব প্রদান করে তাকে ম্যালথুসীয় জনসংখ্যা তত্ত্ব বলে। ম্যালথাসের মতে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে (১, ২, ৪, ৮, ১৬...) এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে (১, ২, ৩, ৪, ৫...)। এর কারণ হলো ভূমিই খাদ্য সরবরাহের একমাত্র উৎস। কিন্তু ভূমির যোগান সীমাবদ্ধ হওয়ায় খাদ্য উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব হয় না। ফলে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায়, খাদ্যেৎপাদন সে হারে বাড়তে পারে না। এভাবে জনাধিক্য ঘটলে দেশে খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ বিগ্রহ প্রভৃতি দুর্যোগ দেখা দেয়। এসব দুর্যোগের ফলে জনসংখ্যার অতিরিক্ত কিছু অংশ নিশ্চিহ্ন হয়ে যায় এবং জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে পুনরায় ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণের এ প্রক্রিয়াকে ম্যালথাস প্রাকৃতিক উপায় বলে অভিহিত করেছেন।
উপরের চিত্রে ম্যালথাসের জনাধিক্য ও প্রাকৃতিক নিরোধের মাধ্যমে ভারসাম্য অবস্থা পরিলক্ষিত হয়।