শেয়ারFacebookWhatsApp

'জনসংখ্যা বেশি হারে বৃদ্ধি উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলে'- ব্যাখ্যা করো।

উত্তর: যেসব দেশের ভৌগোলিক আয়তনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, সেসব দেশে অধিক জনসংখ্যা উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কোনো দেশের জনসংখ্যা যদি বিদ্যমান সম্পদের তুলনায় বেশি হয় তাহলে তা অর্থনৈতিক উন্নয়নের পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে অতিরিক্ত খাদ্যের চাহিদা সৃষ্টি হয়। তাছাড়া অধিক জনসংখ্যা দেশে বেকার সমস্যা সৃষ্টি করে। ফলে মানুষের মাথাপিছু আয় হ্রাসের মাধ্যমে জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। এছাড়া দেশে অধিক জনসংখ্যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি, নির্ভরশীলতার হার বৃদ্ধি, সামাজিক অবকাঠামো ব্যয় বৃদ্ধি পায়। এতে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়।

HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 2nd Paper · সৃজনশীল

'জনসংখ্যা বেশি হারে বৃদ্ধি উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলে'- ব্যা…

উদ্দীপক

গোলাপ ছোটবেলা থেকে ঢাকা শহরে বসবাস করে। এবার সে তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে বেড়াতে যায়। সে দেখে গ্রামের অধিকাংশ মানুষ গরিব এবং কৃষক। কৃষকদের দরিদ্রতার কারণ খুঁজতে গিয়ে তিনি দেখলেন গ্রামে অনেক ছোট ছোট শিশু। প্রায় প্রতিটি পরিবারেই মায়ের কোলে একজন শিশু। অনেকের একাধিক স্ত্রী। পরিবারগুলোতে সবসময় ঝগড়া, কলহ লেগে আছে। তার মনটা খারাপ হয়ে যায়। সে ভাবে এই লোকগুলোকে বোঝানো গেলে এবং মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হলে হয়তো এত শিশু জন্মগ্রহণ করতো না এবং গ্রামের লোকের অর্থনৈতিক উন্নয়ন হতো।

Barisal · 2021

উত্তর

কোনো একটি নির্দিষ্ট বছরে একটি দেশের জনসংখ্যার প্রতি ১,০০০ জনে যতজন জীবিত শিশু জন্মগ্রহণ করে তাই হলো ঐ সময়ে ঐ দেশের স্থূল জন্মহার।

উত্তর

যেসব দেশের ভৌগোলিক আয়তনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, সেসব দেশে অধিক জনসংখ্যা উন্নয়নের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কোনো দেশের জনসংখ্যা যদি বিদ্যমান সম্পদের তুলনায় বেশি হয় তাহলে তা অর্থনৈতিক উন্নয়নের পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশে অতিরিক্ত খাদ্যের চাহিদা সৃষ্টি হয়। তাছাড়া অধিক জনসংখ্যা দেশে বেকার সমস্যা সৃষ্টি করে। ফলে মানুষের মাথাপিছু আয় হ্রাসের মাধ্যমে জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। এছাড়া দেশে অধিক জনসংখ্যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি, নির্ভরশীলতার হার বৃদ্ধি, সামাজিক অবকাঠামো ব্যয় বৃদ্ধি পায়। এতে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হয়।

উত্তর

উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির হারের কারণগুলো হলো শিক্ষার অভাব, বাল্য ও বহুবিবাহ, দারিদ্র্য ও জীবনযাত্রার নিম্নমান। কোনো দেশের জনসংখ্যা প্রতিবছর শতকরা কতজন বৃদ্ধি পায় তার পরিমাপই হলো জনসংখ্যা বৃদ্ধির হার। স্বাভাবিকভাবে মৃত্যুহারের চেয়ে জন্মহার বেশি হলে জনসংখ্যা বৃদ্ধির হার ধনাত্মক হয়। বিভিন্ন কারণে এই জন্মহার বৃদ্ধির মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি পায়। উদ্দীপকে গোলাপ গ্রামের বাড়ি বেড়াতে যায়। সে দেখে গ্রামের অধিকাংশ মানুষ গরিব ও কৃষক। সে গ্রামে অনেক ছোট ছোট শিশু দেখতে পায়। প্রায় প্রতিটি পরিবারের মায়ের কোলে একজন করে শিশু দেখা যায়। এছাড়া অনেকের একাধিক স্ত্রী রয়েছে। এর কারণ হলো তারা অধিকাংশই অশিক্ষিত। জনসংখ্যার বৃদ্ধির কুফল সম্পর্কে তারা সচেতন নয়। তারা অল্প বয়সে বিবাহ করে এবং অনেকেই একাধিক বিবাহ করে। আবার গ্রামের অধিকাংশই মানুষ দারিদ্র্য। দারিদ্র্য ও সন্তান জন্মদান একই সূত্রে গাঁথা। দারিদ্র্য জনগোষ্ঠী প্রচুর পরিমাণে শর্করা জাতীয় খাবার খায় বলে তাদের প্রজনন ক্ষমতা বেশি হয়। এছাড়া অধিকাংশ লোক বৃদ্ধ বয়সে নিরাপত্তা লাভের আশায় অধিক সন্তানের জন্মদানে আগ্রহী হয়। এভাবে জনসংখ্যা বৃদ্ধির হারও অধিক হয়। তাই বলা যায়, জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে উদ্দীপকে শিক্ষার অভাব, বাল্যবিবাহ ও বহুবিবাহ, দারিদ্র্য ও জীবযাত্রার নিম্নমান ইত্যাদি উল্লেখ করেছে।

উত্তর

অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কোনো দেশের জনসংখ্যা বেশি হলে দৈনন্দিন জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে অভাব পরিলক্ষিত হয়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পেলেও সেই অনুপাতে কর্মসংস্থানের সুযোগ-সুবিধা বৃদ্ধি পায় না। ফলে বেকার সমস্যা ক্রমাগত প্রকট আকার ধারণ করে। উদ্দীপকের গ্রামে জন্মহার অনেক বেশি। আবার অতি জনসংখ্যার কারণে সবসময় ঝগড়া, কলহ লেগে থাকে। কৃষিভিত্তিক সমাজ হওয়ায় দরিদ্রের হারও অনেক বেশি। আবার মহিলাদের কর্মসংস্থান না থাকায় তারাও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে না। জনসংখ্যা বৃদ্ধির অনুপাতে উৎপাদন বৃদ্ধি না পেলে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। জনসংখ্যা বৃদ্ধির ফলে জমি ক্রমশ উপবিভাগ ও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থানের সমস্যা সৃষ্টি হয়। আর বাসস্থান নির্মাণের জন্য আবাধযোগ্য ভূমি কমে যায়। এছাড়া চরম দারিদ্র্যের কারণে অনেকের পক্ষে বাসস্থান নির্মাণ করা সম্ভব হয় না। আবার দেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের চাহিদা মেটাতে অধিক পণ্য আমদানি করতে হয়। ফলে বৈদেশিক বাণিজ্যের লেনদেনে প্রতিকূলতা ক্রমশ বৃদ্ধি পায়। তাই বলা যায় যে, দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অধিক হার অর্থনৈতিক উন্নয়নে অন্তরায় হিসেবে কাজ করে।
HSCEconomics 2nd PaperBarisal 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রাকৃতিক পরিবেশ কী?

প্রাকৃতিক পরিবেশ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?

Dinajpur · 2017

  • নির্দেশকমূলক
  • কেন্দ্রীয়
  • বিক্রেন্দ্রীয়
  • প্ররোচিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
i. কৃষি ঋণ বিতরণ
ii. কৃষি উপকরণ বিতরণ
iii. শস্য বহুমুখীকরণনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি রাজস্ব বহির্ভূত আয়?

Dinajpur · 2017

  • মূল্য সংযোজন কর (মূসক)
  • সরকারি ঋণ
  • আয়কর
  • আবগারি শুল্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

Dinajpur · 2017

  • হাইটেক
  • সংরক্ষিত
  • নিয়ন্ত্রিত
  • অগ্রাধিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-
i. জীবনযাত্রার মান উন্নয়ন
ii. অধিক বাণিজ্য
iii. অধিক কর্মসংস্থান নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?

Dinajpur · 2017

  • দুই
  • তিন
  • চার
  • পাঁচ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

Dinajpur · 2017

  • ৩৭১৫
  • ৪৭১৫
  • ৫৭১৭
  • ৬৭১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হলো অর্থনৈতিক অবকাঠামো- ব্যাখ্যা করো।প্রাকৃতিক পরিবেশ কী?কোন পরিকল্পনায় সম্মিলিত সিদ্ধান্ত প্রাধান্য পায়?বাংলাদেশের কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-i. কৃষি ঋণ বিতরণii. কৃষি উপকরকোনটি রাজস্ব বহির্ভূত আয়?জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাস কয়টি প্রতিরোধমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেন?ফ্লাইওভার নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?বিশ্বায়নের ফলে যে সব সুযোগের সৃষ্টি হয় তা হলো-i. জীবনযাত্রার মান উন্নয়নii. অধিক উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে খামার কত প্রকার?বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।