'স্বাস্থ্য সেবার সম্প্রসারণ মানবসম্পদ উন্নয়নে সহায়ক'- ব্যাখ্যা করো।
উত্তর: মানবসম্পদ উন্নয়নের জন্য যেসব সহায়ক উপাদান প্রয়োজন তার মধ্যে স্বাস্থ্য সেবার সম্প্রসারণ অন্যতম। উন্নত স্বাস্থ্য সুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের জনসাধারণের শারীরিক যোগ্যতা বাড়ানো হলে তাদের পক্ষে ভারী ও কষ্টকর কাজে নিয়োজিত হওয়া সম্ভব হবে। পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা প্রদানের মাধ্যমে শ্রমিকদের মধ্যে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারলে তাদের উৎপাদনশীলতা বাড়বে। বিভিন্ন ধরনের রোগ, অপুষ্টি ও শারীরিক অক্ষমতার কারণে বাংলাদেশের জনসংখ্যার এক বিরাট অংশ পরনির্ভরশীল। এ জনগোষ্ঠীকে উৎপাদনক্ষম করে গড়ে তোলার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অপরিহার্য। সুতরাং বলা যায়, স্বাস্থ্য সেবার সম্প্রসারণ এদেশের মানবসম্পদ উন্নয়নে সহায়ক।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'স্বাস্থ্য সেবার সম্প্রসারণ মানবসম্পদ উন্নয়নে সহায়ক'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর