ম্যালথাস ও কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে তুমি উক্ত দেশটির জন্য কোনটিকে অধিক সামঞ্জস্যপূর্ণ মনে করো।
উত্তর: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে দেখানো হয়েছে, দেশের জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদনের হারের তুলনায় অনেক বেশি। কারণ জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেলেও জমির স্বল্পতা থাকায় খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। বাংলাদেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। উদ্দীপকের দেশটিতে কৃষি জমির পরিমাণ সীমাবদ্ধ, কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। তাই উৎপাদিত খাদ্য জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি এবং খাদ্য উৎপাদন কম হারে বৃদ্ধি পায়। অর্থাৎ এটি ম্যালথাসের তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। আবার বলা হয়েছে দেশটিতে বর্তমান জনসংখ্যা কাম্য অপেক্ষা বেশি। এটি কাম্য জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে। কাম্য জনসংখ্যা বলতে মাথাপিছু সর্বোচ্চ আয়স্তরের জনসংখ্যাকে বোঝায়। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। কিন্তু প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার বা দক্ষ শ্রমের যোগান বাড়ানো সম্ভব হলে মাথাপিছু আয় বৃদ্ধি করা সম্ভব। একারণে উক্ত দেশটিতে কাম্য জনসংখ্যা তত্ত্ব কার্যকর নয়। অন্যদিকে খাদ্যের চাহিদা বাড়ে জনসংখ্যা বাড়ার সাথে সাথে। কিন্তু খাদ্যের যোগানের বৃদ্ধি হয় গাণিতিক হারে এবং জনসংখ্যা বৃদ্ধি হয় জ্যামিতিক হারে। ফলে জনসংখ্যা খাদ্য উৎপাদনকে ছাড়িয়ে যায়। অর্থাৎ, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কার্যকর। সুতরাং, বাংলাদেশের জন্য ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অধিক সামঞ্জস্যপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ম্যালথাস ও কাম্য জনসংখ্যা তত্ত্বের মধ্যে তুমি উক্ত দেশটির জন্য কোনট…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর