ফাহিমের দেশটিতে জনসংখ্যার যে বৈশিষ্ট্য ফুটে ওঠেছে উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা করো।
উত্তর: ফাহিমের দেশটিতে জনসংখ্যার গুণগত মানের নিম্নতা বা অদক্ষ মানবসম্পদের বৈশিষ্ট্য ফুটে ওঠেছে। একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য দক্ষ ও গুণগত মানবসম্পদের প্রয়োজন। কিন্তু মানবসম্পদ উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকলে দেশে উন্নয়ন ব্যাহত হয়। ফলে অর্থনৈতিক উন্নয়নও বিঘ্নিত হয়। উদ্দীপকে ফাহিমের দেশটিতে যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা নেই। এতে দেশটির অধিকাংশ জনগণ অদক্ষ ও অশিক্ষিত। তারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে। ফলে স্বাস্থ্যহানি ঘটছে। ফলস্বরূপ ঐ দেশে নিম্ন মাথাপিছু আয়, অশিক্ষা এবং জন্মহার বৃদ্ধি পাচ্ছে। এই বৈশিষ্ট্যগুলোই প্রমাণ করে দেশটির জনসংখ্যা এখনও সম্পদে পরিণত হতে পারেনি। অর্থাৎ, ফাহিমের দেশটিতে মানবসম্পদের পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং উন্নয়নও স্পষ্টতই ব্যাহত হচ্ছে! তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত দেশটিতে জনসংখ্যার গুণগত মানের নিম্নতা বা অদক্ষ মানবসম্পদের বৈশিষ্ট্যই ফুটে ওঠেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ফাহিমের দেশটিতে জনসংখ্যার যে বৈশিষ্ট্য ফুটে ওঠেছে উদ্দীপকের আলোকে ত…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর