উদ্দীপকে উল্লিখিত তত্ত্ব দুটির মধ্যে কোনটি বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ-মতামত দাও।
উত্তর: বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি অনেকাংশে প্রাসঙ্গিক। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে দেখানো হয়েছে, দেশের জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদনের হারের তুলনায় অনেক বেশি। কারণ জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেলেও জমির স্বল্পতা থাকায় খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। বাংলাদেশে খাদ্য উৎপাদন অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। অন্যদিকে, কাম্য জনসংখ্যা তত্ত্বে দেখানো হয় জনসংখ্যানুপাতে মাথাপিছু সম্পদ বা আয় সর্বোচ্চকরণের পর্যায়।উদ্দীপকের ১ম তত্ত্বটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং ২য় তত্ত্বটি কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্বে মাথাপিছু আয় সর্বোচ্চ দেখানো হয়েছে। কিন্তু বাংলাদেশে মাথাপিছু আয় অনেক কম। অন্যদিকে, বাংলাদেশের কৃষি জমির পরিমাণ সীমাবদ্ধ, কৃষিক্ষেত্রে ক্রমহাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। তাই উৎপাদিত খাদ্য জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত। কিন্তু বর্তমানে জনসংখ্যার নিয়ন্ত্রণ' ব্যবস্থা গ্রহণের ফলে আংশিক কার্যকর রয়েছে। বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। ১৯৬১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ৫.০৮ কোটি। ১৯৯১ সালে তথা ৩০ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১১.১৪ কোটি হয়। অর্থাৎ, জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এটি ম্যালথাসের তত্ত্বকে সমর্থন করে। কিন্তু ২০১১ সালে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪.৯৮ কোটি। এক্ষেত্রে, ৩০ বছরে জনসংখ্যা বৃদ্ধি পেলেও দ্বিগুণ হয়নি। যেখানে ১৯৬১ সালে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২.১২%। কিন্তু বর্তমানে বৃদ্ধির হার ১.২২%। অর্থাৎ, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের জনসংখ্যার ক্ষেত্রে বর্তমানে কিছুটা কার্যকর হলেও পূর্বে পুরোপুরি কার্যকর ছিল।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তত্ত্ব দুটির মধ্যে কোনটি বাংলাদেশের সাথে সামঞ্জস্…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর