A দেশের সাথে পাঠ্য বইয়ের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি সামঞ্জস্যপূর্ণ । ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি নিচে বিশ্লেষণ করা হলো -
ম্যালথাসের তত্ত্বের মূল ভিত্তি ছিল,জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় 'জ্যামিতিক' বা ১,২,৪,৮,১৬,৩২,৬৪ ইত্যাদি হারে বৃদ্ধি পায় এবং জীবনধারণের উপকরণ 'খাদ্য উৎপাদন' বৃদ্ধি পায় গাণিতিক বা ১,২,৩,৪,৫,৬,৭ ইত্যাদি হারে। তিনি মনে করেন, আর্থিক সামর্থের চেয়ে জনসংখ্যা বেশি হলে মানুষের উন্নতি ও সুখ হবে না। সীমিত সম্পদের মধ্যে ক্রমবর্ধমান জনসংখ্যা সুখকে নস্যাৎ করে দেয়। কারণ তিনি বলেন, যেহেতু জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় তাহলে প্রতি ২৫ বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হবে,কিন্তু খাদ্য উৎপাদন সেই গাণিতিক হারেই চলতে থাকবে। ফলে দেখা যায়, সময়ের পরিবর্তনের সাথে সাথে জনসংখ্যা ও খাদ্যের মধ্যে অভারসাম্য দেখা দেয় এবং প্রকৃতিতে নানারূপ বিরূপ প্রভাব সৃষ্টি হয়।
সুতরাং A দেশের সাথে পাঠ্যবইয়ের ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সামঞ্জস্য রয়েছে।