উদ্দীপকে প্রথম তত্ত্বে জনসংখ্যার থমাস রবার্ট ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব উল্লেখ করা হয়েছে।
ম্যালথাসের তত্ত্বের মূলভিত্তি ছিল জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় প্রতি ২৫ বছরে জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এক্ষেত্রে জ্যামিতিক হার হলো ১, ২, ৪, ৮, ১৬, ৩২,... ইত্যাদি হারে বৃদ্ধি পাওয়া। অন্যদিকে গাণিতিক হার হলো ১, ২, ৩, ৪, ৫,... ইত্যাদি হারে বৃদ্ধি পাওয়া।
উদ্দীপকে স্নেহা তার পাঠ্যসূচি অনুযায়ী জনসংখ্যা ও মানবসম্পদ অধ্যায়ে দুটি তত্ত্ব পড়েছে। প্রথম তত্ত্বে খাদ্য অপেক্ষা জনসংখ্যা উচ্চ হারে বৃদ্ধি পায়। অর্থাৎ এটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে। নিচে তত্ত্বটি একটি সূচি তৈরি করা হলো:
বছর
০
২৫
৫০
৭৫
-
৩০০
জনসংখ্যা বৃদ্ধি
১
২
৪
৮
৪০৯৬
খাদ্য উৎপাদন বৃদ্ধি
১
২
৩
৪
১৩
সূচিতে জনসংখ্যা ৩০০ বছরে ১, ২, ৪, ৮ এভাবে বেড়ে ৪০৯৬ হয়। কিন্তু খাদ্য উৎপাদন ১, ২, ৩, ৪ এভাবে বেড়ে মাত্র ১৩ হয়। অর্থাৎ মাত্র ৩০০ বছরে জনসংখ্যা খাদ্য উৎপাদনকে বিস্তরভাবে ছাড়িয়ে যায়।