জনসংখ্যা বাড়লে জনসংখ্যার ঘনত্ব বাড়ে কেন ?
উত্তর: জনসংখ্যা ও জনসংখ্যার ঘনত্বের মধ্যে সমমুখী সম্পর্ক বিদ্যমান। জনসংখ্যার ঘনত্ব সাধারণত একটি এলাকা বা দেশের ভূমির সাথে জনসংখ্যার অনুপাতকে নির্দেশ করে। অথাৎ একটি দেশের মোট জনসংখ্যাকে মোট আয়তন দ্বারা ভাগ করলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। দেশের জনসংখ্যার পরিমাণ বেশি হলে এর ঘনত্ব বেশি হয়। আর জনসংখ্যার পরিমাণ কম হলে ঘনত্ব কম হয়। তাই জনসংখ্যা বাড়লে জনসংখ্যার ঘনত্ব বাড়ে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
জনসংখ্যা বাড়লে জনসংখ্যার ঘনত্ব বাড়ে কেন ?
উত্তর