উদ্দীপকের A দেশের তথ্য ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে সম্পর্কিত। নিচে তা বিশ্লেষণ করা হলো : ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্য হলো জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং জীবনধারণের উপকরণ খাদ্য পায় বৃদ্ধি পায় গাণিতিক হারে। এক্ষেত্রে ১,২,৪,৮,১৬,৩২ ldots. হলো জ্যামিতিক হার এবং ১,২,৩,৪,৫,৬ ldots..হলো গাণিতিক হার ইত্যাদি হারে বৃদ্ধি পাওয়া। তিনি মনে করেন জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেলে প্রতি ২৫ বছর অন্তর দ্বিগুণ হয়। উদ্দীপকের ছকে জনসংখ্যা প্রতি ২৫ বছর পর পর দ্বিগুন হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ১, ২, ৪, ৮ হারে বৃদ্ধি পেয়েছে। এটি জ্যামিতিক হারকে নির্দেশ করে। ছকে দেখা যায় জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়ায় খাদ্য উপাদানকে ছাড়িয়ে যায়। ফলে জনাধিক্য সমস্যা দেখা দেয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে এসব কারণে A দেশের তথ্য ম্যালথাসের তত্ত্বের সাথে সম্পর্কিত।