উদ্দীপকে প্রথম তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব।
জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক নিয়ে ম্যালথাস যে তত্ত্ব প্রদান করেন তা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। এ তত্ত্ব অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে তথা ১, ২, ৪, ৮, ১৬, ইত্যাদি হারে। আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে তথা ১, ২, ৩, ৪... ইত্যাদি হারে। তাই একসময় জনসংখ্যা খাদ্য উৎপাদনের পরিমাণকে ছাড়িয়ে যায়।
উদ্দীপকে জনসংখ্যা বিষয়ক বহুল প্রচলিত দুটি তত্ত্বের কথা বলা হয়েছে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের ভিত্তিতে বিভিন্ন বছরের জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের পরিমাণ নিম্নরূপ:
সূচিতে প্রতি ২৫ বছর পরপর জনসংখ্যা যথাক্রমে ১, ২, ৪, ৮ ও ১৬ কোটি কিন্তু খাদ্য উৎপাদন যথাক্রমে ১, ২, ৩, ৪ ও ৫ মে. টন। অর্থাৎ, জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। তাই এটি ম্যালথাসের তত্ত্বকে নির্দেশ করে।