উদ্দীপকের চিত্রে, N বিন্দুতে কাম্য জনসংখ্যা M₂।কাম্য জনসংখ্যা হলো সর্বোত্তম কাঙ্ক্ষিত জনসংখ্যা যেখানে উৎপাদন, আয় ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। কাম্য জনসংখ্যার তত্ত্ব অনুসারে কোনো দেশের প্রাকৃতিক সম্পদকে উপযুক্তভাবে কাজে লাগানোর জন্য একটি বিশেষ জনসংখ্যার প্রয়োজন হয়। একেই কাম্য জনসংখ্যা বলে। কোনো দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম হয় তাকে নিম্ন জনসংখ্যার দেশ বলে। আর যদি বেশি হয় তাকে অতিরিক্ত জনসংখ্যার দেশ বলে।
উদ্দীপকের চিত্রে ভূমি অক্ষে জনসংখ্যার পরিমাণ এবং লম্ব অক্ষে মাথাপিছু - আয় পরিমাপ করা হয়েছে। । চিত্রে A বিন্দুতে মাথাপিছু আয় Y₁ এবং জনসংখ্যার পরিমাণ M₁ কোটি। N বিন্দুতে জনসংখ্যা M₂। এ স্তরে মাথাপিছু আয় সর্বাধিক Y₂। আবার H বিন্দুতে জনসংখ্যা M₃ কোটি এবং মাথাপিছু আয় Y₁। সুতরাং চিত্রে, M₂ হচ্ছে কাম্য জনসংখ্যা।কাম্য জনসংখ্যা তত্ত্বটি জনসংখ্যা ও মাথাপিছু আয়ের সম্পর্ক দেখায়। কাম্য জনসংখ্যা তত্ত্ব অনুযায়ী, যে বিন্দুতে মাথাপিছু আয় সর্বোচ্চ সেটিই কাম্য জনসংখ্যা। একটি দেশের জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম বা বেশি হলে সেখানে মাথাপিছু আয় কম হয়। কাম্য জনসংখ্যা কোনো স্থির বিন্দু নয়। বরং এটি মাথাপিছু আয়ের ওপর নির্ভর করে নির্ধারিত হয়। তাই যে বিন্দুতে মাথাপিছু আয় সর্বোচ্চ হবে সেটি কাম্য জনসংখ্যা বলে বিবেচিত হবে। সুতরাং বলা যায়, প্রদত্ত উদ্দীপকে M₂ হচ্ছে কাম্য জনসংখ্যা।