উদ্দীপকের তথ্য ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ।ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূলভিত্তি হলো অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। আর জীবনধারণের জন্য খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। এক্ষেত্রে ১, ২, ৪, ৮, ১৬, ৩২... হলো জ্যামিতিক হার এবং ১, ২, ৩, ৪, ৫, ৬ ldots হলো গাণিতিক হার। উদ্দীপকের তথ্যের ভিত্তিতে নিচে চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকের চিত্রে ২৫ বছর থেকে ৫০ বছরে দেখা যায় খাদ্যের উৎপাদন ২ একক থেকে বৃদ্ধি পেয়ে ৩ একক হয়েছে। এ সময় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ২ একক থেকে ৪ একক হয়েছে। অনুরূপভাবে ৭৫ ও ১০০ বছরে খাদ্য উৎপাদন বেড়ে হয়েছে যথাক্রমে ৪ ও ৫ একক। এ সময়ে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৮ ও ১৬ একক হয়েছে। অর্থাৎ, জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে এবং খাদ্য উৎপাদন সে অনুপাতে না বেড়ে গাণিতিক হারে বৃদ্ধি পেয়েছে। এটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে।