অধ্যাপক জামান ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে বলা হয়েছে, জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, যেমন ১, ২, ৪, ৮, ১৬... আর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, যেমন ১, ২, ৩, ৪, ৫...। ফলে, জনসংখ্যার বৃদ্ধি খাদ্য উৎপাদনের তুলনায় অনেক বেশি দ্রুত ঘটে, যা দীর্ঘমেয়াদে খাদ্য সংকটের কারণ হয়ে দাঁড়ায়।
চিত্রে ভূমি অক্ষে প্রতি ২৫ বছর সময়কে একক হিসেবে ধরা হয় এবং লম্ব অক্ষে খাদ্য উৎপাদন ও জনসংখ্যা বৃদ্ধি পরিমাপ করা হয়। প্রতি ২৫ বছর অন্তর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে তথা ১, ২, ৩, ৪, ৫ ldots। এভাবে প্রাপ্ত বিন্দুসমূহের সমন্বয়ে খাদ্য রেখা পাওয়া যায় UF। সূচি থেকে প্রাপ্ত প্রতি একক সময়ে জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ দ্বারা জনসংখ্যা রেখা পাওয়া যায় UP.
চিত্র থেকে লক্ষ করা যায়, ২৫ বছর সময়ের পর খাদ্য বৃদ্ধির হার অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার অধিক হয়। ১০০ বছর সময়ের মধ্যে উভয়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় abc পরিমাণ।