উদ্দীপক থেকে প্রতি হাজারে স্থূল জন্মহার ও স্থূল মৃত্যুহার নির্ণয় করা হলো-
স্থূল জন্মহার : কোনো দেশে প্রতিবছর মোট জনসংখ্যার মধ্যে প্রতি হাজারে যে পরিমাণ জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে সে দেশের জন্মহার বলে। কোনো দেশে একটি নির্দিষ্ট বছরে যত শিশু জন্মগ্রহণ করে তাকে ওই বছরের মাঝামাঝি সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলকে ১০০০ দিয়ে গুণ করলে ওই বছরের জন্মহার পাওয়া যায়।
উদ্দীপকে দেওয়া আছে,
২০১৫ সালের মোট জীবিত জনসংখ্যা = ৫০,০০,০০০
২০১৫ সালের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা = ১৫,০০,০০,০০০
স্থূল মৃত্যুহার : কোনো দেশে প্রতিবছর মোট জনসংখ্যার প্রতি হাজারে যে পরিমাণ লোক মৃত্যুবরণ করে তাকে সে দেশের মৃত্যুহার বলে। কোনো দেশে একটি নির্দিষ্ট বছরে যে পরিমাণ লোক মৃত্যুবরণ
করে তাকে ওই বছরের মাঝামাঝি মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে ১০০০ দ্বারা গুণ করলে ওই বছরে মৃত্যুহার পাওয়া যায়।
উদ্দীপকের আলোকে,
২০১৫ সালের মোট মৃত্যুর সংখ্যা = ২০,০০,০০০
২০১৫ সালের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা = ১৫,০০,০০,০০০
অতএব, নির্ণেয় স্থূল জন্মহার = ৩৩.৩৩
স্থূল মৃত্যুহার = ১৩.৩৩