বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ সমস্ত পদক্ষেপ মূল্যায়ন করা হলো-১. শিক্ষা বিস্তার: মানবসম্পদ উন্নয়নের শক্তিশালী হাতিয়ার শিক্ষা।শিক্ষা বিস্তারে সরকার নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। কারিগরি শিক্ষা প্রসারে একটি পৃথক অধিদপ্তর গঠন করা হয়েছে। দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নারীশিক্ষা প্রসারে বেতন মওকুফ, ছাত্রী উপবৃত্তি, শিক্ষক নিয়োগে মহিলা কোটা সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।২. প্রশিক্ষণের সুযোগ-সুবিধা সৃষ্টির প্রশিক্ষণ মানুষের কর্মদক্ষতা বাড়ায়। বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। যেমন- মৌমাছি চাষ, হিসাবরক্ষণ ব্যবস্থা, হাঁস-মুরগির খামার গঠন, নেতৃত্ব অর্জন ইত্যাদি। তাছাড়া যুব ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রণালয় ও অধিদপ্তর কর্তৃক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।৩ . স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রম: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কার্যক্রমবাস্তবায়নে সরকার নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র স্থাপন, ওয়ার্ড কমিউনিটি সেন্টার স্থাপন। নবজাতক ও সন্তান জন্মদানকারী মায়েদের নানা সেবা প্রদান। জন্মনিয়ন্ত্রণের বিভিন্ন উপাদান বিনামূল্যে সরবরাহ, স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়ন।৪. সমাজকল্যাণমূলক কর্মসূচি: সরকার প্রতিবন্ধীদের শিক্ষা ওপ্রশিক্ষণসহ পুনর্বাসন, বিধবা, দুস্থ মহিলাদের ভাতা প্রদান, এসিডদগ্ধ নারীদের আইনগত সহায়তা ও পুনর্বাসন, বস্তি উন্নয়ন কর্মসূচি, মাতৃমঙ্গল প্রতিষ্ঠা ইত্যাদি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে।