মানবসম্পদ উন্নয়নে স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: মানবসম্পদ উন্নয়নের সাথে স্বাস্থ্য ও সেবার প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। আমাদের দেশের অধিকাংশ লোক রুগ্ধ ও দুর্বল স্বাস্থ্যের অধিকারী। ফলে আমাদের দেশে জনসাধারণের শারীরিক যোগ্যতা ও কর্মক্ষমতা অত্যন্ত কম। এ অবস্থার উন্নতি সাধন করতে হলে দেশে স্বাস্থ্য ও সেবার সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। দেশে অধিকসংখ্যক হাসপাতাল ও ক্লিনিক স্থাপন ও চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে জনগণের স্বাস্থ্যগত যোগ্যতা বৃদ্ধি করা যেতে পারে। তাই বলা যায়, মানবসম্পদ উন্নয়নে স্বাস্থ্যসেবা খুবই গুরুত্বপূর্ণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
মানবসম্পদ উন্নয়নে স্বাস্থ্যসেবা গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর