উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : জনাব সাইদুর একজন ধনী কৃষক। তিনি অনেক টাকা বিনিয়োগ করে বিশাল এলাকায় যান্ত্রিক উপায়ে ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে একটি বৃহৎ খামার পরিচালনা করেন। অন্যদিকে, তার বন্ধু মতি মিয়া একজন গরিব কৃষক। সে তার পরিবারের পাঁচ জন সদস্য নিয়ে একখণ্ড জমিতে চাষাবাদ করেন। তারা সবাই মিলে যা উৎপাদন করেন তা দিয়ে কোনোমতে তাদের জীবনযাত্রার ব্যয় নির্বাহ করেন। প্রশ্ন : উদ্দীপকে বর্ণিত জনাব সাইদুরের খামারটির বৈশিষ্ট্য হলো— i. বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত ii. অধিক উৎপাদন iii. পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
HSC Economics 2nd Paper Chapter 2 : বাংলাদেশের কৃষি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · Chapter 2 : বাংলাদেশের কৃষি · MCQ