'ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শাসন ও শোষণ নীতিই বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার মূল কারণ'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: ১৭৫৭ সালের পলাশি যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলায় শুরু হয়েছিল ইংরেজ শাসন। ইংরেজ শাসকগোষ্ঠী বাংলাদেশে প্রায় ২০০ বছর শোষণ করে।ব্রিটিশ শাসন আমলে বাংলার কাঁচামাল দ্বারা তারা ইংল্যান্ডে শিল্পকারখানা গড়ে তুলেছিল। আর এদেশ ছিল তাদের শিল্পজাত দ্রব্য বিক্রয়ের স্থায়ী বাজার। বিশ্বখ্যাত মসলিনের বুননকারীদের হাত ও আঙুল কেটে তারা এ শিল্পকে ধ্বংস করে দেয়। ঊনবিংশ শতাব্দীর প্রথমদিকে ব্রিটিশরা এদেশের কৃষকদের জোরপূর্বক নীল চাষ করিয়ে ছিল। এর ফলে এদেশে কৃষি উৎপাদন হ্রাস পেয়েছিল।উদ্দীপকে উল্লেখ রয়েছে ব্রিটিশ শাসকগোষ্ঠীর ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এদেশের অর্থনীতি মেরুদণ্ডহীন হয়েছিল। মূলত, ব্রিটিশ সরকারের শোষণ নীতির ফলে বাংলার অর্থনীতি প্রায় অচল হয়ে পড়েছিল। ইংরেজদের দ্বৈতশাসন, অত্যাচার ও কোম্পানি শাসন ও শোষণের মাধ্যমে বাংলার শিল্প ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। তাই বলা যায়, ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শাসন ও শোষণ নীতিই এদেশের অর্থনীতি পিছিয়ে থাকার মূল কারণ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শাসন ও শোষণ নীতিই বাংলাদেশের অর্থনৈতিক অ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর