ক্লাসে আজিম স্যারের দেয়া তথ্যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো।
উত্তর: ক্লাসে আজিম স্যারের দেওয়া তথ্যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ দূষণের দিকটি ফুটে উঠেছে।বাংলাদেশে এমনিতেই প্রয়োজনের তুলনায় বনভূমি কম; উপরন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে উদ্ভিদ ও বনাঞ্চলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন প্রাণিজগতের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধি প্রক্রিয়া বিঘ্নিত করছে। প্রাকৃতিক পরিবেশের দূষণ এদেশের ঋতু পরিক্রমাতে নেতিবাচক প্রভাব ফেলছে এবং ঋতু বৈচিত্র্যকে ক্ষুণ্ণ করছে। দেশে অনাবৃষ্টি, অতিবৃষ্টি ও খরা, অসময়ে বন্যা, সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় ইত্যাদির প্রভাব বাড়ছে। মাটির স্বাভাবিক আর্দ্রতা ও গুণাবলি নষ্ট হচ্ছে। পরিবেশ বিজ্ঞানীদের, একুশ শতকের শেষে সাগরতলের উচ্চতা তিন মিটার বেড়ে যাবে। এ অবস্থার সৃষ্টি হলে বাংলাদেশের এক-তৃতীয়াংশ সমুদ্র উপকূলীয় এলাকা তলিয়ে যাবে এবং এ দেশের ২৭ শতাংশ মানুষকে ঘরবাড়ি ও ভিটামাটি ছাড়তে হবে। এছাড়াও আমাদেরকে আরো কিছু দুর্যোগের মুখোমুখি হতে হবে। গ্রীষ্মকালে সমুদ্রের লোনা পানি দেশের ভেতরে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত নদীতে প্রবেশ করছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংখ্যা ও প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ভূ- গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং পানীয় জলে আর্সেনিকের মাত্রা বাড়ছে। মানুষের জন্য সুপেয় পানি সরবরাহে ঘাটতি হচ্ছে। পানি নিষ্কাশনের প্রাকৃতিক উপায়গুলো বিঘ্নিত হওয়ায় জলাবদ্ধতা বাড়ছে। সুতরাং বলা যায়, ক্লাসে আজিম স্যারের দেওয়া তথ্যে বাংলাদেশে প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
ক্লাসে আজিম স্যারের দেয়া তথ্যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের যে দিক…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর