বনভূমি নিয়ে আজিম স্যারের হতাশা থাকলেও, ভূ-নিম্নস্থ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে তিনি কেন আশাবাদী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: বাংলাদেশের বনভূমির বিদ্যমান অবস্থা নিয়ে আজিম স্যার হতাশাগ্রস্ত হলেও ভূমি-নিম্নস্থ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার নিয়ে তিনি আশাবাদী। তার এমন ধারণার সপক্ষে নিম্নোক্ত বিভিন্ন যুক্তি প্রদান করা হলো।বাংলাদেশে প্রয়োজনের তুলনায় বনভূমি কম হলেও ভূমি-নিম্নস্থ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ তথা খনিজ সম্পদ খুব একটা কম নেই। এদেশের ভূ- নিম্নস্থ প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো- প্রাকৃতিক গ্যাস। এ সম্পদে বাংলাদেশ বেশ সমৃদ্ধ। প্রাকৃতিক গ্যাস হলো এদেশের জ্বালানি শক্তির প্রধান উৎস। ভবিষ্যতে এর যোগান বাড়লে শক্তির পরিমাণও বাড়বে। প্রাকৃতিক গ্যাস এদেশে সার, প্লাস্টিক, রাবার, কীটনাশক প্রভৃতি তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। প্রাকৃতিক গ্যাসের যোগান বাড়লে তা এসব দ্রব্যের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।এদেশের বিভিন্ন কলকারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এর যোগান বাড়লে শিল্পের প্রসার ঘটবে এবং বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমবে।এদেশে কয়েকটি জায়গায় সীমিত পরিমাণে পাথুরে কয়লা উত্তোলিত হচ্ছে; অন্যত্র কয়েকটি জায়গায় কয়লা মজুদের সন্ধান পাওয়া গেছে। ভবিষ্যতে কয়লা প্রাপ্তি বাড়লে তা দেশে শক্তি সম্পদের যোগান বাড়াবে এবং শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করবে।বাংলাদেশে প্রচুর পরিমাণে চুনাপাথর সঞ্চিত আছে। সিমেন্ট, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার ইত্যাদি শিল্পে চুনাপাথর ব্যবহৃত হয়। সময়ান্তরে এর যোগান বাড়লে তা এসব শিল্পের উন্নয়নে অবদান রাখবে।সুতরাং, এদেশের ভূ-নিম্নস্থ প্রাকৃতিক সম্পদগুলোর সুষ্ঠু ব্যবহার নিয়ে আজিম স্যারের আশাবাদী হওয়ার যথেষ্ট যুক্তিসংগত কারণ রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বনভূমি নিয়ে আজিম স্যারের হতাশা থাকলেও, ভূ-নিম্নস্থ প্রাকৃতিক সম্পদে…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর