বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়নের অনুকূল?
উত্তর: বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নানাভাবে অর্থনৈতিক উন্নয়নের অনুকূল। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের মূল উপাদান হলো ভূ-প্রকৃতি, মৃত্তিকা, নদ-নদী, জলবায়ু, খনিজ সম্পদ, তাপমাত্রা প্রভৃতি। এদেশের বেশির ভাগ এলাকা উর্বর পলি গঠিত সমভূমি অঞ্চল। তাই এখানে ধান, পাট, ইক্ষু ও অন্যান্য কৃষিজাত ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। আবার এদেশ নদীমাতৃক হওয়ায় ভূমির উর্বরতা বৃদ্ধি প্রাপ্ত হয়। পাশাপাশি পণ্যসামগ্রীর পরিবহণ ও সহজতর হয়েছে; যা সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হয়েছে। সুতরাং, প্রাকৃতিক পরিবেশ বিভিন্নভাবে এদেশের অর্থনৈতিক উন্নয়নে অনুকূল ভূমিকা পালন করেছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়নের অনুকূল?
উত্তর