বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায়। এর তিন দিকে ঘিরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য। দক্ষিণ-পূর্ব দিকে আছে মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের অবস্থান ২০°৩৪′ উত্তর থেকে ২৫°৩৮′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১′ পূর্ব থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমার মধ্যে। বাংলাদেশের ভৌগোলিক আয়তন ৫৫.৫৯৮ বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার। বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর