উদ্দীপকে উল্লিখিত শাসনামলের নামসহ অর্থনৈতিক বৈষম্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসনামল দুটি হলো ব্রিটিশ শাসনামল এবং পাকিস্তানি শাসনামল।১৭৫৭ সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মাধ্যমে সমগ্র উপমহাদেশে শুরু হয়েছিল ইংরেজ শাসন। ইংরেজ শাসকরা প্রায় ২০০ বছর ধরে বাংলাদেশকে শাসন ও শোষণ করে। আর ১৯৪৭ সালের পর পাকিস্তানি শাসনামলে পূর্ব পাকিস্তানের অর্জিত বৈদেশিক মুদ্রার সিংহভাগ পশ্চিম পাকিস্তান ভোগ করত। এটি চরম বৈষম্য সৃষ্টি করে।উদ্দীপকে মিসেস পারমিতা শ্রেণিকক্ষে শোষণ-বঞ্চনার ঐতিহাসিক পটভূমি পড়াতে গিয়ে দুটি শাসনামল ক. ১৭৫৭-১৯৪৭ খ্রি. ও খ. ১৯৪৭-১৯৭১ খ্রি.-এর ব্যাখ্যা করেন। এখানে প্রথমটি মূলত ব্রিটিশ ও দ্বিতীয়টি পাকিস্তানি শাসনামলের অর্থনৈতিক বৈষম্যকে নির্দেশ করে। ব্রিটিশ শাসনামলে ইস্ট-ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ের নামে এদেশের চাষিদের ওপর জুলুম করত। ফলে ১৭৭০ সালের (১১৭৬ বঙ্গাব্দ) সময়ে দুর্ভিক্ষ দেখা যায়। ফলে দেশের এক-তৃতীয়াংশ লোক খাদ্যের অভাবে মৃত্যুবরণ করে। অন্যদিকে, পাকিস্তানি শাসনামলে বৈদেশিক মুদ্রার সিংহভাগ পূর্ব পাকিস্তান অর্জন করত। কিন্তু মোট আমদানিকৃত দ্রব্যের শতকরা ৭০ ভাগ পশ্চিম পাকিস্তান ভোগ করত। সুতরাং, উদ্দীপকে উল্লিখিত ব্রিটিশ ও পাকিস্তানি শাসনামলে এ অঞ্চলের জনগণ অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছিল।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসনামলের নামসহ অর্থনৈতিক বৈষম্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর