উদ্দীপকের আলোকে, পাকিস্তানি আমলে বাংলাদেশের শোষণ ও বৈষম্যের ইতিহাস বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের একটি কলোনি বা উপনিবেশ হিসেবে ব্যবহৃত হয়েছিল। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। তখন থেকেই পূর্ব পাকিস্তান পাবি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর দ্বারা চরম বৈষম্যের শিকার হয়। পাকিস্তান সরকার নানাভাবে ব্রিটিশদের মতো বৈষম্য ও শোষণনীতি অবলম্বন করে পূর্ব পাকিস্তানকে তাদের অস্থায়ী কলোনি হিসেবে গড়ে তুলেছিল। উদ্দীপকে বলা হয়েছে, পাকিস্তানি আমলের ২৪ বছর শোষণ ও বঞ্চনার শিকার হয়। ফলে বাংলাদেশ উত্তরাধিকার সূত্রে একটি পশ্চাৎপদ ও অনুন্নত অর্থনৈতিক কাঠামো লাভ করে। এই শোষণ ছিল সুদূরপ্রসারী। ১৯৪৯-৫০ অর্থবছরে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় ছিল যথাক্রমে ৩০৫ ও ৩৩০ টাকা। তা ১৯৬৪-৬৫ অর্থবছরে দাঁড়ায় ৩২৭, ও ৪৬৫ টাকায়। বৈদেশিক মুদ্রায় সিংহভাগ পূর্ব পাকিস্তানে অর্জন করত। কিন্তু আমদানি পণ্যের ৭০ ভাগ পশ্চিম পাকিস্তান ভোগ করত। এভাবে বাংলাদেশ পাকিস্তান আমলে অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে, পাকিস্তানি আমলে বাংলাদেশের শোষণ ও বৈষম্যের ইতিহাস …
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর