উদ্দীপকের আলোকে ২০২৩-২৪ সালে অর্থনৈতিক খাতসমূহের অবদান দণ্ডচিত্রে দেখাও।
উত্তর: উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের GDP-তে অর্থনৈতিক খাতসমূহের অবদান স্তম্ভচিত্রে দেখানো যায়। যে কাঠামোর ওপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি পরিচালিত হয়, তাকে অর্থনীতির কাঠামো বলে। বাংলাদেশের GDP-তে উৎপাদনভিত্তিক খাতকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা- কৃষি, শিল্প ও সেবাখাত। উদ্দীপকের প্রদত্ত টেবিল থেকে স্তম্ভচিত্র অঙ্কন করা হলো- চিত্র: ২০২৩-২৪ অর্থবছরে GDP-তে খাতওয়ারি অবদানের স্তম্ভচিত্র স্তম্ভচিত্রে বাংলাদেশের অর্থনীতিতে ২০২৩-২৪ অর্থবছরে অর্থনৈতিক খাতসমূহের অবদান দেখানো হয়েছে। চিত্রে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কৃষিখাতের অবদান ১১.১৯%, যা তিনটি খাতের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, জিডিপিতে শিল্পখাতের অবদান ৩৭.৩৭% এবং সেবাখাতের অবদান ৫১.৪৪%, যা সর্বোচ্চ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ২০২৩-২৪ সালে অর্থনৈতিক খাতসমূহের অবদান দণ্ডচিত্রে দ…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর