'বাংলাদেশের অর্থনীতি এখন কৃষিনির্ভর নয়'- উদ্দীপকের ভিত্তিতে বক্তব্যটির যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: 'বাংলাদেশের অর্থনীতি এখন কৃষিনির্ভর নয়'- বক্তব্যটি সম্পূর্ণ যৌক্তিক ও সঠিক। ঐতিহাসিকভাবে বাংলাদেশ কৃষিনির্ভর হলেও অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন এসেছে। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও GDP-তে শিল্প ও সেবাখাতের অবদান ক্রমশ বাড়ছে। এটি অর্থনীতির আধুনিকায়নের ইঙ্গিত দেয়। উদ্দীপকের তথ্য ছক দ্বারা দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের GDP-তে কৃষির অবদান ছিল ১১.৩৮%। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১০.১১% হয়েছে। অন্যদিকে, শিল্প ও সেবাখাতের অবদান ক্রমান্বয়ে বেড়েছে। যেমন- ২০২২-২৩ অর্থবছরে শিল্প ও সেবাখাতের অবদান ছিল ৩৬.০৫% ও ৪৮.৭৭। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে যথাক্রমে ৩৭.৯১% ও ৫১.০৪ হয়েছে। বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। অন্যদিকে, শিল্প ও সেবাখাতের অবদান প্রতি বছর প্রায় ৮৫% থেকে ৯০% এর কাছাকাছি থাকছে। বিশেষত, সেবাখাতের অবদান প্রতি বছরই ৫০% এর বেশি। উন্নত দেশগুলোতে কৃষিখাতের তুলনায় শিল্প ও সেবাখাতের অবদান বেশি থাকে। বাংলাদেশেও এই ধারা অব্যাহত রয়েছে তাই বলা যায়, বাংলাদেশের অর্থনীতি এখন কৃষিনির্ভর নয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
'বাংলাদেশের অর্থনীতি এখন কৃষিনির্ভর নয়'- উদ্দীপকের ভিত্তিতে বক্তব্য…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর