দৃশ্যপট-১ এ বর্ণিত দেশটির অর্থনীতির গতিধারা ব্যাখ্যা করো।
উত্তর: জা বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য ও চলমান কাঠামোগত পরিবর্তন পর্যালোচনা করলে দেশের অর্থব্যবস্থার গতি-প্রকৃতি সম্পর্কে ধারণা-পাওয়া যাবে। স্বাধীনতালাভের পর থেকে বাংলাদেশের অর্থনীতি নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে অতিক্রম করেছে। তবে সাম্প্রতিককালে অর্থনৈতিক গতিধারার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক গতিশীলতা সৃষ্টি হয়েছে। একটি নিম্নমধ্যম আয়ের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্ব উন্নয়ন ধারার অন্যতম অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। দৃশ্যপট-১ এ বলা হয়েছে, বাংলাদেশ দীর্ঘদিন ব্রিটিশ ঔপনিবেশিক ও পাকিস্তানি শোষণ ও শাসনের অধীনে ছিল। দেশটি নিম্ন জীবনযাত্রার মান, খাদ্য ঘাটতিসহ নানাবিধ সমস্যা জর্জরিত ছিল। অর্থাৎ, বাংলাদেশের অর্থনীতি তখন অনুন্নত শ্রেণির অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বর্তমানে এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সঞ্চয়, মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। ফলে এদেশের অর্থনৈতিক অবস্থা ক্রমেই দৃঢ় হচ্ছে। গত কয়েক অর্থবছরে জিডিপির গড় প্রবৃদ্ধি অর্জন হয়েছে প্রায় ৭ শতাংশ। ফলে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ঘটছে এবং জীবনযাত্রার মান বাড়ছে। অর্থাৎ, বাংলাদেশের অর্থনৈতিক গতিধারার ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ বর্ণিত দেশটির অর্থনীতির গতিধারা ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর