উদ্দীপক হতো তুমি কী মনে করো বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে?
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে।বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভর করে। তবে বর্তমানে শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানের বিকাশ ও অর্থনৈতিক অবকাঠামোর উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। ফলে GDP-তে শিল্প ও সেবা খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে মনোনিবেশ করছে। এটি বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।উদ্দীপকে জনাব রায়হান তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রায় ১৯০ বছর ইংরেজরা এদেশ শাসন ও শোষণ করে। পাশাপাশি ২৪ বছরের পাকিস্তানি শাসন ও শোষণের ফলে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু তখন এ দেশের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই মন্থর। ধীরে ধীরে শিল্পের বিকাশ, বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়ন, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি আমাদের আশাবাদী করে তুলেছে।বাংলাদেশে উন্নত দেশের মতো অর্থনৈতিক উন্নয়নে তথা GDP-তে শিল্প ও সেবা খাতের অবদান বেড়েছে। শিল্পায়ন দ্রুত ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। শিল্পের উন্নয়নে মোট দেশজ উৎপাদনে এ খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ১৯৮০-৮১ সালে এ খাতের অবদান ছিল ১৭.৩১%। ২০২৩-২৪ অর্থবছরে এ খাতের অবদান ৩৭.৯৫% প্রাক্কলন করা হয় (বিবিএস-২৪)। এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০১৫-১৬ অর্থবছরে ৫.৩% উন্নীত ছিল। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৮% হয়েছে। সুতরাং বলা যায়, বাংলাদেশের প্রবৃদ্ধির হার অনেকটাই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক হতো তুমি কী মনে করো বাংলাদেশ ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হচ…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর