বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত অবকাঠামোগুলোর তুলনামূলক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য সামাজিক ও অর্থনৈতিক উভয় ধরনের উপাদানই গুরুত্বপূর্ণ অবদান রাখে। সাধারণত কোনো দেশের অর্থনৈতিক উপাদানগুলো যেমন- পরিবহণ ও যোগাযোগব্যবস্থা, তার ও ডাক, সেতু, বন্দর, রেল, হাইটেক পার্ক ইত্যাদি অর্থনৈতিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখে। পক্ষান্তরে, অর্থনৈতিক উন্নয়নে সামাজিক উপাদানগুলো যেমন- শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, বাসস্থান ইত্যাদির পরোক্ষ ভূমিকা বেশ উল্লেখযোগ্য। উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতি কতগুলো উপাদানের ওপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে। এগুলো হলো: বাসস্থান, টেলিফোন সুবিধা, যাতায়াত ও যোগাযোগব্যবস্থা, গবেষণা, সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা প্রভৃতি। অর্থাৎ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সামাজিক ও অর্থনৈতিক উভয় ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক অবকাঠামো যেমন: সেতু, সড়ক ব্যবস্থার উন্নয়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে টেলিফোন সুবিধা ইত্যাদি পরিবহণ ও যোগাযোগের ব্যবস্থার উন্নতি ঘটায়। ফলে উৎপাদনের উপকরণ ও দ্রব্য সামগ্রীর গতিশীলতা বৃদ্ধি পায়। মোট উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দামস্তর স্থিতিশীল থাকে। অন্যদিকে, শিক্ষা, বাসস্থান, ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা ইত্যাদি সামাজিক অবকাঠামো মানবসম্পদ উন্নয়ন ঘটায়। ফলে তারা অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য ভূমিকা রাখতে সক্ষম হয়। অতএব বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকের উল্লিখিত অবকাঠামোগুলো একে অপরের পরিপূরক ভূমিকা পালন করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত অবকাঠামোগুলোর তুলনাম…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর