উদ্দীপকে উল্লিখিত দুটি শাসনামলের নামসহ অর্থনৈতিক বৈষম্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসনামল দুটি হলো ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল ও পাকিস্তানি শাসনামল। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পতনের মধ্যে দিয়ে বাংলার ভাগ্যে বিপর্যয় নেমে আসে। এসময় ক্লাইভেই দ্বৈতশাসন, ছিয়াত্তরের মন্বন্তর, চিরস্থায়ী বন্দোবস্ত এ অঞ্চলের অর্থনীতিকে দুর্বল করে দেয়। এসময় বাংলায় উল্লেখযোগ্য কোনো শিল্প স্থাপিত হয়নি। বরং মসলিন কাপড় উৎপাদনকারী তাঁতিদের বুড়ো আঙুল কেটে বন্ধ করা হয়। ব্রিটিশরা এদেশের নীলচাষিদের নীল চাষে বাধ্য করে। বাংলার অর্থনীতিকে ব্রিটিশরা প্রায় ২০০ বছর পিছিয়ে দেয়। ১৮১৩ সালে হাউস অব কমন্স আইন পাস করে ভারত থেকে আমদানির ওপর শুল্ক বসায় এবং ভারত থেকে সরাসরি ইউরোপে বাণিজ্য নিষিদ্ধ করে দেয়। আবার পাকিস্তানি শাসনামলের ২৪ বছরের শাসনে এ বৈষম্য আরও বেড়েছে। প্রাথমিক অবস্থায় বৈদেশিক মুদ্রার ৭০ ভাগই আসত পূর্ব পাকিস্তানের পার্ট বিক্রি থেকে। তারপরও পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য ছিল। যেমন- ১৯৪৯-৫০ সালে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় ছিল ৩০৫ টাকা এবং পশ্চিম পাকিস্তানের ৩৩০ টাকা। কিন্তু ১৯৫৯-৬০ সালে পূর্ব পাকিস্তানের আয় কমে ২৮৮ টাকা এবং পশ্চিম পাকিস্তানের আয় বেড়ে ৩৭৩ টাকা হয়। এ পরিসংখ্যান থেকে বোঝা যায়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে ব্যাপক হারে অর্থনৈতিক বৈষম্য বিদ্যমান ছিল। উদ্দীপকে ১৭৫৭-৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং ১৯৪৭-৭১ সাল পর্যন্ত পাকিস্তানি শাসনামলকে নির্দেশ করে। এসময় বাংলায় অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি শাসনামলের নামসহ অর্থনৈতিক বৈষম্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর