বাংলাদেশের চলমান অর্থনৈতিক গতিধারা অব্যাহত থাকলে ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার সম্ভাবনা কতটুকু? বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের চলমান অর্থনীতির গতিধারা অব্যাহত থাকলে ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সময়ের পরিক্রমায় বিশ্ব অর্থনীতি পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশ সরকার বাস্তবমুখী নানা পরিকল্পনা গ্রহণ করেছে। বস্তুত বর্তমানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে একটি নিম্ন মধ্য আয়ের উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্ব উন্নয়ন ধারার সাথে প্রতিযোগী অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। যার সুফল দেশের জনগণ পেতে শুরু করেছে। বাংলাদেশের অর্থনীতির গতিধারা বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ ক্রমশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। রূপকল্প-২০২১ বাস্তবায়নের পথে এগিয়ে চলার পর থেকে বিগত ৪২ বছরের তুলনায় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও সন্তোষজনক সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে বাংলাদেশের কৃষিক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন ঘটেছে। শিল্প ও সেবা খাতে সাফল্য এসেছে। শিক্ষাক্ষেত্রে উন্নত হয়েছে। এসবের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি, সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্য, বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ ইত্যাদি ক্ষেত্রেও বাংলাদেশ সফলতা অর্জন করছে। উদ্দীপকে শিক্ষক বলেন, বর্তমানে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক অবকাঠামোর উপখাতগুলো উন্নত হয়েছে। অতএব উপরের আলোচনা থেকে বলা যায়, বাংলাদেশের চলমান অর্থনৈতিক গতিধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের চলমান অর্থনৈতিক গতিধারা অব্যাহত থাকলে ২০৪১ সালে উন্নত রা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর