বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পদার্পণের সম্ভাবনা তুমি কীভাবে মূল্যায়ন করবে?
উত্তর: উদ্দীপকের আলোকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার সম্ভাবনাকে আমি ইতিবাচকভাবে দেখছি। বাংলাদেশের অর্থনীতির গতিধারা বিশ্লেষণ করলে দেখা যায়, বাংলাদেশ ক্রমশ উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনীতিতে বেশকিছু কাঠামোগত পরিবর্তন লক্ষ করা যায়। বিগত ৪২ বছরের তুলনায় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও সন্তোষজনক। উদ্দীপকের আলোচনা থেকে জানা যায়, স্বাধীনতা লাভের পর বাংলাদেশের অর্থনীতি বেশ অগ্রসর হয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশের কৃষিক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন সাধিত হয়েছে। শিল্প ও সেবাখাতের অবদান বৃদ্ধি পেয়েছে। শিক্ষাখাতে সাফল্য এসেছে। সমুদ্র বিজয়ের মতো সফলতা নিশ্চিত হয়েছে। আইসিটির ব্যাপক ব্যবহার বেড়েছে। রেকর্ড পরিমাণ রেমিট্যান্স অর্জন করছে বাংলাদেশ এবং হ্রাস পেয়েছে শিশু ও মাতৃমৃত্যুর হার। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এগুলো অনেক বড় অর্জন। বাংলাদেশের অর্থনীতির গতিধারা বিশ্লেষণ করলেও এসব বিষয় সম্পর্কে জানা যায়। এসবের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি, সঞ্জয় ও বিনিয়োগ পরিস্থিতি, বৈদেশিক কর্মসংস্থান, পুঁজিবাজার পরিস্থিতি, রপ্তানি বাণিজ্য, আমদানি বাণিজ্য, বৈদেশিক লেনদেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ইত্যাদি ক্ষেত্রেও বাংলাদেশ সফলতা অর্জন করেছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা বাড়ছে। এসব দিক বিবেচনা করে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পদার্পণের সম্ভাবনা তুমি কীভাবে মূল্যায়ন …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর